হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি

অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকায় তিনটি দোকান থেকে ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে টুনিরহাট বাজারের দোকানদার মাহবুব আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। জালগুলোর বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। আজ সোমবার (২২ জুন) বিকেলে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়।

হিমেল চন্দ্র রায় বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

‘দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তায় থাকবেন বিএনপির ১০ হাজার স্বেচ্ছাসেবী’

পঞ্চগড়ে আবারও মোহনীয় রূপে আবির্ভাব কাঞ্চনজঙ্ঘার, মুগ্ধ পর্যটকেরা

পানির ন্যায্য হিস্যা দিয়ে নিজেকে বন্ধুপ্রতিম দেশ প্রমাণ করবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মাহফিলের নামে সরকারের বিরোধিতা করলে মেনে নেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে তরুণীর ব্যক্তিগত ছবি নিয়ে বিরোধ, ভারতীয় যুবকসহ গ্রেপ্তার ৩

পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের অভিযোগ, গ্রেপ্তার ২

দ্বিতীয় করতোয়া সেতুর অনুমোদন, পঞ্চগড়ে আনন্দ-উল্লাস

তিন দাবিতে বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

বোদা উপজেলা: ফসলে পোকার আক্রমণ কৃষি কর্মকর্তা ‘লাপাত্তা’

পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যুর ঘটনায় বিদ্যালয়ে বিক্ষোভ, অবরুদ্ধ সহকারী শিক্ষক