হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার এক ব্যক্তি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় রাহাত প্রামাণিক (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁকে পাবনা আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার সাহাপুরে এ ঘটনা ঘটে। পরে রাতে শিশুটির বাবা ঈশ্বরদী থানায় লিখিত এজাহার জমা দিলে ধর্ষণচেষ্টা মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শিশুটি তার বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় রাহাত প্রামাণিক শিশুটিকে ফুসলিয়ে তার শয়নকক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ভয়ে শিশুটি চিৎকার দিলে তার মাসহ আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শিশুটির বাবা অভিযোগ করেন, থানায় মামলা করতে গেলে অভিযুক্ত ব্যক্তির স্বজনেরা বাধা সৃষ্টি করেন।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন জানান, ঘটনাটি জানার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। পরে শিশুটির বক্তব্য শুনে রাহাত প্রামাণিককে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ তাঁকে পাবনা আদালতে পাঠানো হয়েছে।

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু

সালিসের অঙ্গীকার রক্ষা না করায় মাদক কারবারির বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

হাসপাতালে বিশ্রামাগার নেই, ভোগান্তিতে স্বজনেরা

‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’—অসুস্থ মায়ের আকুতি, ‘সঙ্গে দিলে সুইসাইড করব’ বললেন ছেলে

পিকনিকের কথা বলে ডেকে র‍্যাগিং, পাবিপ্রবির ছাত্রী হাসপাতালে