হোম > সারা দেশ > পাবনা

সাঁথিয়ায় ব্যবসায়ী আজিজ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যার বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ বুধবার বিকেল ৪টার দিকে নিহত আজিজের জন্য দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে দোয়ায় অংশ নেওয়া লোকজন বিক্ষোভ করেন।

গত ৭ সেপ্টেম্বর রাতে পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজকে হত্যার পর তাঁর মরদেহ পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরদিন সকালে পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাঁথিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে মামলায় রেজাউল করিম ওরফে বাঘা, সেলিম হোসেন, মনসুর আলী ও আকাশ নামের ৪ যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।