হোম > সারা দেশ > পাবনা

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনা প্রতিনিধি

শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে ছাত্রদল ও শিবিরের মধ্যে হট্টগোল। ছবি: আজকের পত্রিকা

পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আযমকে মহান স্বাধীনতাযুদ্ধে এ দেশের সূর্য সন্তান ও দেশপ্রেমিক বলায় প্রতিবাদ জানিয়ে হট্টগোল করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ রোববার সকালে সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এ ঘটনা ঘটে।

শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে ছাত্রদল ও শিবিরের মধ্যে হট্টগোল। ছবি: আজকের পত্রিকা

জানা গেছে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন, ‘আলোচনার শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একই সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতাযুদ্ধে এ দেশের সূর্য সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আযমসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশপ্রেমিক সকল মানুষদের।’

এ কথার পরই প্রতিবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদল নেতা-কর্মীরা। তাঁরা অনুষ্ঠান বয়কট করলে একপর্যায়ে শুরু হয় হট্টগোল। বেশ কিছু সময় শিবির নেতাদের সঙ্গে ছাত্রদল নেতাদের কথা-কাটাকাটি ও হট্টগোল হয়। শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে মিলনায়তনের ভেতরেই বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রদল নেতা-কর্মীরা।

এ বিষয়ে সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ‘এবার বিজয়ের মাস শুরু হয়েছে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে। এটা বাঙালি জাতির জন্য অত্যন্ত লজ্জার। আগামী দিনে ইসলামী ছাত্রশিবির আবারও এমন বক্তব্য ও স্লোগান দিলে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেব।’

তবে এ প্রসঙ্গে কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন বলেন, ‘অনুষ্ঠানটি ছিল বুদ্ধিজীবী দিবস নিয়ে। কিন্তু ছাত্রদল নেতা তাঁর বক্তব্যের পুরোটাই জামায়াত-শিবির নিয়ে মিথ্যাচার করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকার বিচারবহির্ভূত ও নিজস্ব আদালত তৈরি করে জামায়াতের যেসব নেতাকে হত্যা করেছে, সেসব নিয়ে মিথ্যাচার করেছেন। মৃত মানুষদের নিয়ে বিষোদ্‌গার করেছেন। তাঁরা পূর্বকল্পিতভাবেই অনুষ্ঠানটি পণ্ড করার চেষ্টায় ছিলেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

ঈশ্বরদীতে অস্ত্র-গুলিসহ আটক ৪

ঈশ্বরদীতে অস্ত্র-গুলিসহ আটক ৭

ঈশ্বরদীতে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় সড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মখলেসুর রহমানের মৃত্যু

যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিল পুলিশ

মোটরসাইকেল বেচতে নিজেই চালিয়ে নিয়ে যাচ্ছিল কিশোর, বাসের ধাক্কায় মৃত্যু

পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ

বরখাস্তের পরও স্কুল চালাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঈশ্বরদীতে নারী শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি