হোম > সারা দেশ > পাবনা

পাকশী পদ্মা নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীর পাকশী পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র জুলকার নায়েম নিলয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে পাকশী রেলওয়ে হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিলয় পাকশী রেলওয়ে হাসপাতাল এলাকার আসাদুল হকের ছেলে। সে পাকশী নর্থবেঙ্গল পেপার উচ্চবিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে পাকশীর পদ্মা নদীতে গোসল করার কথা বলে জুলকার নায়েম নিলয় (১৫) বাড়ি থেকে বের হয়ে যায়। দীর্ঘক্ষণ পর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী ইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদস্যরা এসে নদী থেকে উদ্ধারের জন্য রাজশাহী ডুবুরি দলকে খবর দেন। অনেক খোঁজাখুঁজির পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁরা নিলয়ের লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী ইপিজেড ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কয়েক ঘণ্টা ধরে খোঁজার পর ডুবে যাওয়া ছাত্রকে না পেয়ে রাজশাহী ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা এসে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের উত্তরে চরের পাশ থেকে নিলয়ের লাশ উদ্ধার করে।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার আজকের পত্রিকাকে জানান, কোনো অভিযোগ না থাকায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু

সালিসের অঙ্গীকার রক্ষা না করায় মাদক কারবারির বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

হাসপাতালে বিশ্রামাগার নেই, ভোগান্তিতে স্বজনেরা

‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’—অসুস্থ মায়ের আকুতি, ‘সঙ্গে দিলে সুইসাইড করব’ বললেন ছেলে

পিকনিকের কথা বলে ডেকে র‍্যাগিং, পাবিপ্রবির ছাত্রী হাসপাতালে