হোম > সারা দেশ > পাবনা

পাঁচ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাশিক্ষার্থী, দুশ্চিন্তায় পরিবার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ফরিদপুর উপজেলায় জাকারিয়া ইসলাম জাহিদ (১৩) নামে এক শিক্ষার্থী পাঁচ দিন ধরে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার। জাকারিয়া উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের মাওলানা জাহাঙ্গীর আলমের পুত্র। সে উপজেলার হাংরাগাড়ী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। 

জাকারিয়ার পরিবার জানিয়েছে, গত ৪ ডিসেম্বর সোমবার বিকেলে মাদ্রাসার পাশের মাঠে অন্য শিক্ষার্থীদের সঙ্গে খেলাধুলা করছিল জাকারিয়া। খেলাধুলা শেষে সবাই মাদ্রাসায় ফিরলেও জাকারিয়া ফেরেনি। রাতে মাদ্রাসা থেকে খবর দেওয়া হয়, জাকারিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

পরিবার আরও জানিয়েছে, এরপর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও জাকারিয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

জাকারিয়ার বাবা মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, ‘মাদ্রাসার পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় আমার ছেলে জাকারিয়া। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেটাকে কোথাও পাচ্ছি না। এ নিয়ে আমরা পরিবারের সবাই মহাদুশ্চিন্তার মধ্যে আছি।’ 

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকালই (বৃহস্পতিবার) থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।’

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু

সালিসের অঙ্গীকার রক্ষা না করায় মাদক কারবারির বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

হাসপাতালে বিশ্রামাগার নেই, ভোগান্তিতে স্বজনেরা

‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’—অসুস্থ মায়ের আকুতি, ‘সঙ্গে দিলে সুইসাইড করব’ বললেন ছেলে

পিকনিকের কথা বলে ডেকে র‍্যাগিং, পাবিপ্রবির ছাত্রী হাসপাতালে