হোম > সারা দেশ > পাবনা

ঢাকাগামী ট্রেন থেকে হেরোইনসহ যাত্রী দম্পতি গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

গ্রেপ্তার দম্পতি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কল্যাণপুর এলাকার কাজল আহমেদ (৪৩) ও সাজেমা বেগম (৪২)। ছবি: সংগৃহীত

চলন্ত ট্রেনে অভিযান চালিয়ে হেরোইনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী রেলওয়ে ও গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার পাবনার ঈশ্বরদীতে রেলওয়ে থানার আওতাধীন ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনের দুই যাত্রীর হেফাজতে রাখা ১০০ গ্রাম হেরোইন জব্দ ও তাঁদের গ্রেপ্তার করে তারা।

গ্রেপ্তার দম্পতি হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কল্যাণপুর এলাকার কাজল আহমেদ (৪৩) এবং তাঁর স্ত্রী সাজেমা বেগম (৪২)। উদ্ধার হওয়া হেরোইনের বর্তমান বাজারমূল্য ১০ লাখ টাকা দাবি করা হয়েছে।

ঈশ্বরদী রেল পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার রাতের প্রথমার্ধে (আনুমানিক ১টা) ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে ঈশ্বরদী রেল থানা ও গোয়েন্দা সদস্যের যৌথ টিম রাজশাহী-ঢাকা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় ট্রেনের জ বগির ৭৭ ও ৭৬ নম্বর সিটে বসে থাকা দম্পতির (যাত্রী) দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরদী রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে মাদক আইনে মামলা ও আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু

সালিসের অঙ্গীকার রক্ষা না করায় মাদক কারবারির বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

হাসপাতালে বিশ্রামাগার নেই, ভোগান্তিতে স্বজনেরা

‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’—অসুস্থ মায়ের আকুতি, ‘সঙ্গে দিলে সুইসাইড করব’ বললেন ছেলে

পিকনিকের কথা বলে ডেকে র‍্যাগিং, পাবিপ্রবির ছাত্রী হাসপাতালে