হোম > সারা দেশ > নোয়াখালী

বেগমগঞ্জে যুবককে হত্যায় সন্দেহভাজনদের বাড়িতে আগুন

নোয়াখালী প্রতিনিধি

বেগমগঞ্জের খানপুর গ্রামে জুবায়ের হোসেন রাকিবকে হত্যার প্রতিবাদে সন্দেহভাজনদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন রাকিব (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে সন্দেহভাজনদের বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা ১১টার দিকে হামলা চালানো হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ১২টার পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ পর্যন্ত কতগুলো বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে তা নিশ্চিত করা যায়নি।

এর আগে, শনিবার রাতে পাকমুন্সিরহাট বাজারে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় এলাকার লোকজন রাকিবকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে তিনি তার ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে পাকমুন্সিরহাট বাজারের পাশে গেলে অন্ধকার স্থানে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে হামলা চালায়। এ সময় রিমন ও রাকিবকে পিটিয়ে জখম করে হামলাকারীরা। তাদের লোহার রডের আঘাতে রাকিবের মাথা ও শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

পেনশনের টাকা আত্মসাৎ: নোয়াখালীতে রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

নোয়াখালীর হাতিয়া: বৃষ্টি-জোয়ারে ২৫ হাজার হেক্টরের ফসলের ক্ষতি

নোয়াখালীতে মৎস্য প্রকল্প দখল করে ৩০ লাখ টাকার মাছ লুট, মানববন্ধনে হামলার চেষ্টা

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিনটি ওয়ার্ড প্লাবিত, পানির নিচে চরঈশ্বরের বিস্তীর্ণ এলাকা

নোয়াখালীর বেগমগঞ্জে ৮০ হাজার ইয়াবাসহ আটক ২

মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে স্লুইসগেট নির্মাণ ও জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন

হাতিয়ায় মাঝ নদীর চরে আটকা ফেরি, দুর্ভোগে দুই শতাধিক যাত্রী