হোম > সারা দেশ > নোয়াখালী

নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে গিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি

ছবি: প্রতীকী

নোয়াখালীর সদর উপজেলায় বার্ষিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সময় ধরা খেয়ে এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত ফারহানা আক্তার মোহনা (১২) উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল এবং একই ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের বেন্টর বাড়ির মো. ফরহাদের মেয়ে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে এই ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর চাচা সাইফুল ইসলাম তানিম বলেন, ‘সকালে স্কুলে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেয় মোহনা। পরে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির লোকজন জানতে পারে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তার স্বজনেরা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসে। তখন তাদের জানানো হয়, পরীক্ষা চলাকালে সে নকলে ধরা পড়ে। এতে সে অভিমানে আত্মহত্যা করেছে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখলে আত্মহত্যার সঠিক কারণ জানা যাবে।’

বিনোদপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোস্তাক সরওয়ার রিজভী বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে মোহনা নকল করতে গিয়ে ধরা পড়ে। পরীক্ষা শেষে ওই ছাত্রী আমাদের বিদ্যালয়ের পাশের বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারের গ্রিলে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে শিক্ষার্থীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

হাতিয়ায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে ভূমিহীন সমাবেশ

নোয়াখালীতে বালুর স্তূপ থেকে ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ১

সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিব নিহত

ইতালিতে তিন বাংলাদেশি খুন, সন্দেহভাজন খুনির ছবি প্রকাশ

ইতালিতে স্ত্রী-সন্তানসহ প্রবাসী খুন: গত বছর নোয়াখালীর বাড়িতে চিঠিতে হুমকি দিয়েছিল ‘লাল বাহিনী’

ইতালিতে খুন বাংলাদেশি পরিবারের বাড়ি নোয়াখালী

নোয়াখালীতে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ দুজনকে আটকে পুলিশে দিলেন স্থানীয়রা

নোয়াখালীতে পিকআপের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

সম্পাদককে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ, বিচার দাবিতে সংবাদ সম্মেলন