হোম > সারা দেশ > নোয়াখালী

ভাসানচরকে হাতিয়া থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের অভিযোগ, উপদেষ্টাকে দোষারোপ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে ভাসানচরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করে হাতিয়া ছাত্র যুব পরিষদ। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা থেকে ভাসানচরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদে মানববন্ধন করেছে হাতিয়া ছাত্র যুব পরিষদ। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে হাতিয়ার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ভাসানচরকে নোয়াখালীর হাতিয়া থেকে বিচ্ছিন্ন করে চট্টগ্রামের সন্দ্বীপের সঙ্গে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র করার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সন্দ্বীপের বাসিন্দা ফাউজুল কবিরকে দায়ী করেন। এ জন্য তাঁর পদত্যাগের দাবি করেন বক্তারা।

উপদেষ্টা ফাউজুল কবিরের সমলোচনা করে বক্তারা বলেন, ফাউজুল কবির সারা দেশের উপদেষ্টা। তাঁর জন্মস্থান সন্দ্বীপ হওয়ায় মীমাংসিত একটি বিষয়কে উসকে দিচ্ছেন। এতে তিনি প্রমাণ করেছেন, তিনি বাংলাদেশের উপদেষ্টা নন, সন্দ্বীপের উপদেষ্টা।

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক তানভীর শরীফ, অ্যাডভোকেট আকতার হোসেন, অ্যাডভোকেট মাহবুবুল রহমান, সাইফুল মনির, হাতিয়া ছাত্র ও যুব পরিষদের সাবেক সভাপতি আকতার হোসেন, বর্তমান সভাপতি সব্বির আহমেদ, সাধারণ সম্পাদক সাবের প্রমুখ।

হাতিয়ায় সড়কের কাজে অনিয়মের অভিযোগ করায় শিক্ষককে বেঁধে পেটানোর হুমকি

নোয়াখালীতে সরকারের উন্নয়ন প্রচারণা ও গুজব-অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির লিফলেট বিতরণ

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: নাছির উদ্দিন

হাতিয়ায় ১৫ হাজার জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু

নোয়াখালীতে দোকানে ক্রেতার ভিড়ের মধ্য থেকে ব্যবসায়ীকে গুলি

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র