হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় অজ্ঞান পার্টির প্রধান অস্ত্রসহ গ্রেপ্তার

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় গ্রেপ্তার শামীম। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী হাতিয়ায় অজ্ঞান পার্টির প্রধান সদস্য মো. শামীমকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। আজ সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্রেস নোটের মাধ্যমে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার শামীম উপজেলার বুড়িরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড লামছি গ্রামের শফিউল আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে হাতিয়া থানায় ৭টি মামলা রয়েছে। গত শনিবার রাতে তাঁকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে গ্রেপ্তার করা হয়।

প্রেস নোটে বলা হয়, হাতিয়ায় বেশ কয়েকটি জায়গায় স্প্রে প্রয়োগ করে চুরির ঘটনা ঘটেছে। গত ২৮ অক্টোবর চরঈশ্বর ইউনিয়নের খাসের হাটের হাজী কামরুলের বাড়িতে স্প্রে প্রয়োগ করে চুরির ঘটনা ঘটে। ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে এলে পুলিশ দ্রুত মামলা রেকর্ড করে এবং মূল অপরাধী শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় পুলিশ। সবশেষে বুড়িরচর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির মূল হোতা মো. শামীমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজ এবং ১১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

হাতিয়া থানার ওসি বলেন, গ্রেপ্তারের পর শামীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর বিরুদ্ধে আগে আরও সাতটি মামলা তদন্তাধীন।

তিনজনকে চাপা দিয়ে দোকানে লরি, নিহত ১ ও আহত ৩

মিছিল নিয়ে নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ের তালা খুললেন নেতা-কর্মীরা

হাতিয়ায় ছাত্রদল নেতার ঘরে আগুন

হাতিয়ায় মারামারি হলেও ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

দ্বীপ হাতিয়ার মানুষ আজ ভীত-সন্ত্রস্ত: হান্নান মাসউদ

নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ বিএনপি প্রার্থীর

নোয়াখালী-৬ আসনে হান্নান মাসউদ বিজয়ী

হাতিয়ায় ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক

হাতিয়ায় হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ

হাতিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম