হোম > সারা দেশ > নোয়াখালী

নোবিপ্রবিতে ছাত্রদলের সংঘর্ষ: তদন্ত কমিটির মেয়াদ বাড়ল ৩ দিন

নোবিপ্রবি সংবাদদাতা

ফাইল ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের দুই পক্ষের সংঘাত, বহিরাগতদের হামলা ও সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে। নিরপেক্ষ ও সুনির্দিষ্ট তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির সুবিধার্থেই এই সময় বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৭ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। এর পরদিন ১৮ আগস্ট বহিরাগতদের এনে ক্যাম্পাসে আবারও দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সেদিনই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দিনকে আহ্বায়ক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামানকে সদস্য এবং প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমানকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিকভাবে কমিটিকে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল।

কমিটির সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান জানান, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সাক্ষ্য গ্রহণের পাশাপাশি সিসিটিভি এবং অনলাইনের ফুটেজ বিশ্লেষণের কাজ চলছে। জড়িতদের ছাড় না দেওয়ার ব্যাপারে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বলেন, ‘তদন্ত সুষ্ঠু ও নির্মোহ করতে বাড়তি ৩ দিন সময় চাওয়া হয়েছে। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব।’

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর