হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে বিআরটিসির ডিপোতে দুটি দোতলা বাসে আগুন

নোয়াখালী প্রতিনিধি

আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীতে বিআরটিসির ডিপোতে দুটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস দুটি সম্পূর্ণ পুড়ে যায়। পুড়ে যাওয়া বাস দুটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহার করা হতো। বুধবার দিবাগত গভীর রাতে সোনাপুর বিআরটিসির ডিপোতে এই ঘটনা ঘটে।

বিআরটিসি নোয়াখালীর ম্যানেজার (অপারেশন) আরিফুর রহমান তুষার জানান, প্রতিদিনের মতো ডিপোতে বাসগুলো আসার পর রাতে সিকিউরিটি গেট বন্ধ করে দেয়। রাত আড়াইটার দিকে হঠাৎ দুটি গাড়িতে আগুন জ্বলতে দেখেন ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীরা। দ্রুত তাঁরা আগুন জ্বলতে থাকা বাস দুটির পাশ থেকে অন্য গাড়িগুলো সরিয়ে নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভান।

আরিফুর রহমান আরও জানান, দুর্বৃত্তরা রশি ব্যবহার করে বিআরটিসি ডিপোর দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে এই ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শামসুল আলম জানান, খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর