হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ৩০ মণ জাটকা জব্দ, বিতরণ এতিমখানায়

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে জব্দ জাটকা এতিমখানায় বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সুবর্ণচরে ৩০ মণ জাটকা জব্দ করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে চরবাটার ভূঁইয়ারহাট বাজারে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানভর্তি এই মাছ জব্দ করে উপজেলা মৎস্য কার্যালয়। পরে এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

জানা গেছে, সরকার প্রতিবছর ১ নভেম্বর থেকে পরবর্তী বছরের ৩১ মে পর্যন্ত জাটকা (২৫ সেমি নিচে) নিধন নিষিদ্ধ ঘোষণা করে। এ সময়ে জাটকা নিধন, বিক্রি, সংরক্ষণ, পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ।

গতকাল দিবাগত রাতে হাতিয়ার টাংকি বাজার থেকে একটি পিকআপ ভ্যানে জাটকা নিয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে ভূঁইয়ারহাটে অভিযান চালান উপজেলা মৎস্য কর্মকর্তা। এ সময় ৩০ মণ জাটকা জব্দ করা হয়। পরে মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান ও সমাজসেবার সহযোগিতায় তা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।

সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাটকার চালান জব্দ করা হয়। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাটকা নিধন রোধে একাধিকবার প্রচার চালানো হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর