হোম > সারা দেশ > নোয়াখালী

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, একই পরিবারের ৭ জন নিহত

নোয়াখালী প্রতিনিধি

বেগমগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে পড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

ওমান থেকে বাড়ি ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের নারী ও শিশুসহ ৭জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছে। বুধবার ভোরে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জের জগদিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম চওপল্লী এলাকার ওমান প্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা বেগম (৫৫), তার স্ত্রী কবিতা (২৪), মেয়ে মিম আক্তার (২), ভাবী লাবনী আক্তার (৩০), নানী ফয়জুন্নেসা (৮০), ভাতিজী রেশমী আক্তার (৮) ও লামিয়া (৯)। আহতদের মধ্যে রয়েছে বাহার উদ্দিন ও মাইক্রোবাস চালক’সহ ৫ জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম চওপল্লি গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন দেশে ফেরায় গতকাল মঙ্গলবার বিকেলে বিমান বন্দরে যায় তার পরিবারের লোকজন। রাতে স্বজনদের নিয়ে বিমান বন্দর থেকে একটি মাইক্রোবাস যোগে বাড়ির উদ্দেশে রওনা করেন। বুধবার ভোরে তাদের বহনকারী মাইক্রোবাসটি চন্দ্রগঞ্জ জগদিশপুর এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থল ও পরে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে ৭ জনের মৃত্যু হয়। আহত আরও ৫ জনকে লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোবারক হোসেন ভূঁইয়া। তিনি জানান, নিহতদের মরদেহ তাদের পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর পড়ুন:

মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু

মাছ ধরায় নিষেধাজ্ঞা: বেকার লক্ষাধিক জেলে সংসারে অভাব-অনটন

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা, মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার

বিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে মা আহত, ছেলের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে নোয়াখালীতে পদবঞ্চিতদের বিক্ষোভ

হাতিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ৫ জনকে কুপিয়ে জখম

নোয়াখালীতে ১ হাজার ইয়াবাসহ আটক এক

সাংবাদিককে প্রাণনাশের হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি

নালা ভরাট করে বোরো খেতে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ