হোম > সারা দেশ > নোয়াখালী

পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে: মাহবুব উদ্দিন খোকন

নোয়াখালী প্রতিনিধি

আজ রোববার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন। ছবি: আজকের পত্রিকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, সংসদে মেজরিটি পেতে হবে। তা না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।’

মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘জামায়াতে ইসলামী ২২ বছর বিএনপির ছায়াতলে থেকে আন্দোলন করেছে। এখন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ায় তারা নির্বাচনে পিআর পদ্ধতি চাচ্ছে। আগামী নির্বাচনে ভোটারদের বিপুল ভোটে বিএনপি নির্বাচিত সরকার গঠন করবে।’

আজ রোববার দুপুরে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উদ্দিন খোকন এসব কথা বলেন।

বজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সোনাইমুড়ী পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, দেওটি ইউনিয়ন বিএনপির সভাপতি দিদার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিনটি ওয়ার্ড প্লাবিত, পানির নিচে চরঈশ্বরের বিস্তীর্ণ এলাকা

নোয়াখালীর বেগমগঞ্জে ৮০ হাজার ইয়াবাসহ আটক ২

মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে স্লুইসগেট নির্মাণ ও জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন

হাতিয়ায় মাঝ নদীর চরে আটকা ফেরি, দুর্ভোগে দুই শতাধিক যাত্রী

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে আটক ১

হাতিয়ায় পানিবন্দীদের পাশে ছাত্রদল

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

এমপি হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে আনার অভিযোগ

দলের বিভেদের সুযোগে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: জয়নুল আবদিন ফারুক