হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

নোয়াখালী প্রতিনিধি

দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর কবিরহাট ও জেলা শহর মাইজদীতে সড়ক দুর্ঘটনায় বেলাল হায়দার (৪৬) এবং গোলাম সারওয়ার (৪৮) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সকালে পৃথক স্থানে এ দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে বেলাল হায়দার ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ প্রোডাক্ট লাইন নোয়াখালী রিজিয়নের আর এস এম গোলাম সারওয়ার। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোম্পানীগঞ্জ থেকে জেলা শহর মাইজদীর উদ্দেশে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ছেড়ে আসে। অটোরিকশাটি কবিরহাট-সোনাপুর সড়কের ইতালি মার্কেট পার হয়ে মিয়া বাড়ির মোড়ে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ চারজন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে বেলালের মৃত্যু হয়। অপর আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অপর দিকে, সকালে নিজ কর্মস্থলের উদ্দেশে বের হন গোলাম সারওয়ার। এ সময় মাইজদী পুরাতন কলেজ রোডে একটি দ্রুতগতির বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া ও সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী সময় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালীর বেগমগঞ্জে ৮০ হাজার ইয়াবাসহ আটক ২

মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে স্লুইসগেট নির্মাণ ও জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন

হাতিয়ায় মাঝ নদীর চরে আটকা ফেরি, দুর্ভোগে দুই শতাধিক যাত্রী

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে আটক ১

হাতিয়ায় পানিবন্দীদের পাশে ছাত্রদল

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

এমপি হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে আনার অভিযোগ

দলের বিভেদের সুযোগে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: জয়নুল আবদিন ফারুক

নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু