হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নুর ইসলামের জমির ধান দুর্বৃত্তরা কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ায় চাঁদা না দেওয়ায় জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জমির মালিক নুর ইসলাম থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ জমির ধান থানার জিম্মায় নিয়ে নেয়।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চর লটিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, চর লটিয়া এলাকার মো. নুর ইসলাম তাঁর জমিতে কৃষিকাজ করেন। স্থানীয় জুলফিকার আলী, মনির উদ্দিন, মোছলেহ উদ্দিন, নিশন, রাজুসহ আরও সাত-আটজন তাঁর জমি দখলের চেষ্টা এবং নিয়মিত চাঁদা দাবি করছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেন। ঘটনার দিন সকালে সংঘবদ্ধভাবে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর জমির পাকা ধান কেটে নিয়ে যান। বাধা দিতে গেলে তাঁকে ও পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং কিলঘুষি ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

ভুক্তভোগী নুর ইসলাম বলেন, ‘আমি ২০১৩ সালে জমিটি খরিদ করি। নিয়মিত খাজনা পরিশোধ করি এবং ভোগদখলে আছি। কোনো মালিকানা না থাকা সত্ত্বেও অভিযুক্তরা জোর করে জমি দখলের চেষ্টা করছে।’

অভিযুক্ত জুলফিকার আলীর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী-৬ আসনে হান্নান মাসউদ বিজয়ী

হাতিয়ায় ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক

হাতিয়ায় হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ

হাতিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নোয়াখালীতে স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীর গাড়িতে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের অভিযোগ

নোয়াখালীতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

ডিবির গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৪

নোয়াখালীর বেগমগঞ্জে ১১ দলীয় প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ৭

হান্নান মাসউদের স্ত্রীকে সোনার আংটি উপহার দিলেন বৃদ্ধা

সুবর্ণচরে মা-মেয়েকে ধর্ষণ মামলার আসামি ধানের শীষের প্রচারে