হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নতুন সি-ট্রাক চালু

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

গতকাল বিকেলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সি-ট্রাকটি উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ায় নদী পারাপারের সুবিধার্থে নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নতুন করে যুক্ত হয়েছে সি-ট্রাক ‘এস টি সাঙ্গু’। শনিবার (১ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই সি-ট্রাক যাত্রী পরিবহন কার্যক্রম শুরু করে। এর আগে গতকাল বিকেলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সি-ট্রাকটি উদ্বোধন করা হয়।

নতুন সি-ট্রাকটি চালুর ফলে হাতিয়া মূল ভূখণ্ড ও চেয়ারম্যানঘাট রুটের যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।

সি-ট্রাক কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম ট্রিপে নলচিরা ঘাট থেকে সকাল ৯টায় ছাড়বে এবং চেয়ারম্যানঘাট থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করবে। দ্বিতীয় ট্রিপে নলচিরা ঘাট থেকে দুপুর সাড়ে ১২টায় ছাড়বে এবং চেয়ারম্যানঘাট থেকে বেলা সাড়ে ৩টায় ছেড়ে যাবে। তবে দ্বিতীয় ট্রিপ যাত্রীর ওপর নির্ভর করবে।

সি-ট্রাক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মুমিন উল্লাহ রাসেল, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খন্দকার সোহেল, বিএনপি নেতা অলি উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যাত্রীরা।

গতকাল বিকেলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সি-ট্রাকটি উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

উপস্থিত বক্তারা বলেন, নতুন এই সি-ট্রাক চালুর মাধ্যমে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে যাত্রী ও পণ্য পরিবহনে নতুন গতি আসবে। একই সঙ্গে দ্বীপবাসীর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর