হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে বিদেশি মদসহ একজন আটক

নোয়াখালী প্রতিনিধি

২০ বোতল মদসহ আটক আব্দুল জলিল। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল জলিল (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে ২০ বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার ভোরে চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড উত্তর হাজীপুর এলাকার খালপাড় মাইশা লেক টাওয়ারে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক আব্দুল জলিল শরীফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের হাজি ছায়েদুল হকের নতুন বাড়ির হাজি ছায়েদুল হকের ছেলে।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, হাজীপুর লেক টাওয়ার বিল্ডিংয়ের নিচতলার পশ্চিম পাশে দারোয়ানের শয়নকক্ষে মাদকের একটি চালান রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই কক্ষ থেকে জলিলকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরে তল্লাশি চালিয়ে ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহি উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নববিবাহিত যুবক নিহত

নোয়াখালীর হাতিয়া: জোয়ারে ভাঙছে বাঁধ, আতঙ্কে উপকূলবাসী

কৃষক পরিবারের ওপর হামলা, নির্যাতন: নিরাপত্তা ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন

শিক্ষিকার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ স্কুলছাত্রীর

জোয়ারে বিধ্বস্ত হাতিয়ার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নোয়াখালীতে পলিথিন কারখানা অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

পেনশনের টাকা আত্মসাৎ: নোয়াখালীতে রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

নোয়াখালীর হাতিয়া: বৃষ্টি-জোয়ারে ২৫ হাজার হেক্টরের ফসলের ক্ষতি

নোয়াখালীতে মৎস্য প্রকল্প দখল করে ৩০ লাখ টাকার মাছ লুট, মানববন্ধনে হামলার চেষ্টা