হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় ১৫ হাজার জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু। ছবি: আজকের পত্রিকা

মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞায় নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১৫ হাজার জেলে পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে উপজেলা মৎস্য অফিস। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার নির্ধারিত নিবন্ধিত অসহায় জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে এই চাল তুলে দেওয়া হচ্ছে।

আজ রোববার চরঈশ্বর ইউনিয়নে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ। উদ্বোধনকালে ইউনিয়নের সচিব মো. হাসান ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালে নদীতে ও সমুদ্রে সব ধরনের মাছ ধরা পুরোপুরি বন্ধ থাকে। ফলে এ সময়ে জেলেরা কর্মহীন হয়ে পড়েন। জেলেদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে হাতিয়া উপজেলার জন্য মোট ৩৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জনসংখ্যা ও জেলের সংখ্যা অনুপাতে প্রতিটি ইউনিয়নে এই চাল বণ্টন করা হচ্ছে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান জানান, প্রতিটি ইউনিয়নে নির্ধারিত সময়ে ট্যাগ অফিসার ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রত্যক্ষ তদারকিতে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে উপজেলার সবকটি ইউনিয়নে চাল বিতরণ সম্পন্ন হবে।

নোয়াখালীতে দোকানে ক্রেতার ভিড়ের মধ্য থেকে ব্যবসায়ীকে গুলি

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি