হোম > সারা দেশ > নোয়াখালী

২৪ জানুয়ারি নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন, থাকবেন রাষ্ট্রপতি

নোবিপ্রবি সংবাদদাতা

ফাইল ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তন ২০২৭ সালের ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি ও সমাবর্তন সভাপতি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানান উপাচার্য। এ সময় নোবিপ্রবির বর্তমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম, সার্বিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়।

পরবর্তী সময়ে উপাচার্য আগামী জানুয়ারিতে আয়োজিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জানান।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি নোবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ সময়ের বিরতি কাটিয়ে অবশেষে তৃতীয় সমাবর্তনের সূচি নির্ধারিত হওয়ায় ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে। সমাবর্তনের তারিখ ঘোষণায় ক্যাম্পাসে এখন বইছে উৎসবের আবহ।

উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ‘রাষ্ট্রপতি মহোদয়ের সম্মতি লাভে নোবিপ্রবি পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর এই উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনকে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে তুলবে।’

নোয়াখালীতে দোকানে ক্রেতার ভিড়ের মধ্য থেকে ব্যবসায়ীকে গুলি

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি