হোম > সারা দেশ > নীলফামারী

সংসদে জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলায় দুঃখপ্রকাশ জামায়াত এমপির

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এমপি আব্দুল মুনতাকিম। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এমপি ও সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল মুনতাকিম। তিনি বলেছেন, সংসদে বক্তব্য দিতে গিয়ে আসলে তাঁর দাদা ও চাচার কথা বলতে চেয়েছিলেন।

মোবাইল ফোনে জানতে চাইলে আব্দুল মুনতাকিম বলেন, ‘আমার বাবা বেঁচে আছেন। সংসদ অধিবেশনে আসলে বলতে চেয়েছিলাম—মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আমার দাদা ও চাচা। অধিবেশন চলাকালে আমি অসুস্থ ছিলাম। সেই সময় মাথা প্রচণ্ড ব্যথা করছিল। তাই কী বলতে কী বলেছি, তা বুঝতে পারছি না। মুখ ফসকে বের হয়েছে। এ জন্য দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

এর আগে গত রোববার সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় আব্দুল মুনতাকিম বলেন, ‘আমার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন।’ বক্তব্যে তাঁর পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা থাকার দাবিও করেন তিনি।

সংসদ অধিবেশনে এমপি মুনতাকিম আরও বলেন, ‘আমার আব্বারা ৭ ভাই—৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন—১১ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।’

এদিকে তাঁর নির্বাচনী হলফনামায় দেখা যায়, এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে। অর্থাৎ, মুক্তিযুদ্ধের প্রায় ১০ বছর পর। মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন।

১৯৮১ সালের ১০ জানুয়ারি জন্ম নেওয়া একজন ব্যক্তির পক্ষে শহীদের সন্তান হওয়া নিয়ে সৈয়দপুরসহ সারা দেশে আলোচনা-সমালোচনা শুরু হয়।

খোঁজ নিয়ে জানা যায়, তাঁর বাবা আব্দুল কাদের সৈয়দী ও মা মোসলমান বেগম দুজনই জীবিত আছেন। তাঁরা সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে ছেলের সঙ্গেই বসবাস করেন।

সৈয়দপুরে ব্যবসায়ীদের সঙ্গে পৌর কর্মচারীদের সংঘর্ষ, আহত ৮

তিস্তা সেচ ক্যানেল প্রকল্প: নানা অনিয়মে সুফল মিলছে না, ক্ষোভ

সৈয়দপুরে আফাজ উদ্দিন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে দেশীয় পাখি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

বৃদ্ধা মাকে হত্যা করে ঘরে পুঁতে রাখার অভিযোগ, ছেলে পলাতক

দুলাভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে হামলার শিকার শ্যালক, হাসপাতালে মৃত্যু

নীলফামারীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার

নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, জরিমানা নামমাত্র

নীলফামারীতে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, বিক্রেতাদের কাছ থেকেও নেওয়া হচ্ছে চাঁদা