হোম > সারা দেশ > নীলফামারী

জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ ৮ জন গ্রেপ্তার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি 

গ্রেপ্তার ডিমলা উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

নীলফামারীর ডিমলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলামসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডিমলা শালহাটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা শালহাটি এলাকায় একটি জুয়ার আসরে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম ও তাঁর সাত সহযোগীকে আটক করা হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত জুয়াবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে ওই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

৭ দিনের আগ্রাসনে তিস্তায় বিলীন ২০০ ভিটা

গোপনে নিয়োগ, অর্থ লেনদেনের কথা স্বীকার করলেন স্কুল কমিটির সভাপতি

ডিমলায় ভাড়া বাসায় ইয়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩

তিন বছরেও চালু হয়নি ২১ কোটি টাকার মার্কেট

ডিমলায় সেতুর নিচের পানির প্রবাহ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতা

নীলফামারীতে বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

বিয়ের পরদিন মসজিদ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকে মামার মৃত্যু

ডিমলায় বড় বোনের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

দ্রুত বাড়ছে তিস্তার পানি, দুই জেলায় বন্যার শঙ্কা

ধাইজান নদীকে ‘খাল’ দেখিয়ে খনন: ৩৯ লাখ টাকা ব্যয়ের বৈধতা নিয়ে প্রশ্ন