হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

করুণা কান্ত রায়। ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা করুণা কান্ত রায়কে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার চাঁদখানা গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, আসামিকে কেড়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা করুণা কান্ত রায় এত দিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে চাঁদখানার গ্রামের বাড়ি হতে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত করুণা কান্ত রায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার আসামি করুণা কান্ত রায়। তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

অর্থ আত্মসাতের অভিযোগ, নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

সৈয়দপুরে রেলের ৭০ একর জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে: রেলপথমন্ত্রী

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কারের মান নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী

নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলা: কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

নীলফামারীতে চিকিৎসককে মারধরের ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আটক

সারের ডিলার নিয়োগে অনিয়নের অভিযোগ: ইউএনওর বিরুদ্ধে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

ঢাকায় হত্যার পর লাশ নীলফামারীতে এনে মাটিচাপার অভিযোগ

নীলফামারীর ডিমলা: বালু তোলায় ঝুঁকিতে তিস্তা বাঁধ

মাদক মামলার আসামিকে ছাড়াতে এসপি অফিস ঘেরাও, আটক ২০

সৈয়দপুর পৌরসভার বাজেট কমল প্রায় ৩০ কোটি টাকা