হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নীলফামারী জেলার কিশোরগঞ্জে অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ থানা-পুলিশ। গতকাল বুধবার (১ এপ্রিল) কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের দক্ষিণ সিঙ্গের গাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী থানা সৈয়দপুর পৌরসভার মুন্সিপাড়ার আব্দুল মান্নানের ছেলে নীরব ইসলাম (৩৮), তাঁর স্ত্রী রুপা আক্তার (৩৫) ও সাহেব আলীর স্ত্রী রেশমা বেগম (২০)।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, তাঁরা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে যাত্রীর ছদ্মবেশে ইজিবাইকচালকদের সঙ্গে সখ্য গড়ে তুলত। একপর্যায়ে কৌশলে তাঁদের চেতনানাশক ওষুধ মিশ্রিত কোমল পানীয় পান করিয়ে সঙ্গে থাকা ব্যাটারিচালিত ইজিবাইক ও সর্বস্ব লুট করে নিত। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নীলফামারীতে শিক্ষার্থীদের মিড-ডে মিলে পচা ডিম পেলেন ইউএনও

সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও, পার্কিং চার্জ কমানোর দাবি

নীলফামারীতে পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিক নিহত

ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার শরীর ম্যাসাজের ভিডিও ভাইরাল, শোকজ নোটিশ ও তদন্ত কমিটি গঠন

খুঁটি স্থাপনের সময় বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু

দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে, বিপর্যস্ত জনজীবন

নীলফামারীর সৈয়দপুর: রেলওয়ে হাসপাতালের আধুনিকায়ন স্থবির

নীলফামারীতে জুয়াড়িসহ গ্রেপ্তার ৮

নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে

এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের কিউআর কোডে তথ্যবিভ্রাট, উদ্বেগে পরীক্ষার্থী-অভিভাবকেরা