হোম > সারা দেশ > নীলফামারী

বিয়ের পরদিন মসজিদ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকে মামার মৃত্যু

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নীলফামারীর ডিমলা উপজেলায় বিয়ের মাত্র এক দিন পর মসজিদের ভেতর থেকে আব্দুল মালেক (২৫) নামে এক মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ভাগনের মৃত্যুর খবর সইতে না পেরে হৃদ্‌রোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে মারা গেছেন তাঁর আপন মামা আহিদুল ইসলাম (৪০)। বুধবার দিবাগত রাতে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের মুনাকাশা কাঁকড়া চৌপতি জামে মসজিদে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক ওই এলাকার মুনাকাশা গ্রামের নুরুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার আব্দুল মালেকের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মাত্র এক দিন পর গতকাল মধ্যরাতে স্থানীয় মুসল্লিরা মসজিদের ভেতরে ছাদের কাঠামোর সঙ্গে আব্দুল মালেককে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ডিমলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

এদিকে বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই ভাগনের এমন আকস্মিক মৃত্যুর খবর শুনে স্তব্ধ হয়ে যান তাঁর মামা আহিদুল ইসলাম। পরে ভাগনের মরদেহ দেখতে এসে তিনি তীব্র শোক সইতে না পেরে হৃদ্‌রোগে আক্রান্ত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, ‘বিয়ের মাত্র এক দিন পর মালেক আত্মহত্যা করেছেন। একই সঙ্গে ভাগনের মৃত্যুর শোকে মামা আহিদুল ইসলামের মৃত্যুর বিষয়টিও অত্যন্ত বেদনাদায়ক। এই জোড়া মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।’

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মুয়াজ্জিনের মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ডিমলায় বড় বোনের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

দ্রুত বাড়ছে তিস্তার পানি, দুই জেলায় বন্যার শঙ্কা

ধাইজান নদীকে ‘খাল’ দেখিয়ে খনন: ৩৯ লাখ টাকা ব্যয়ের বৈধতা নিয়ে প্রশ্ন

সৈয়দপুর রেলওয়ে: নষ্ট হচ্ছে ১৫০ কোটি টাকার সম্পদ

সৈয়দপুরে সরকারি এক প্রাথমিক বিদ্যালয় থেকেই বৃত্তি পেল ৪০ জন

শ্রমিক ইউনিয়নের এক পক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন

নীলফামারীতে ট্রাক-ভ্যান সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

যন্ত্রপাতির অভাবে প্ল্যান্টই ‘বর্জ্য’

নীলফামারীতে শিক্ষার্থীদের মিড-ডে মিলে পচা ডিম পেলেন ইউএনও

সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও, পার্কিং চার্জ কমানোর দাবি