হোম > সারা দেশ > নীলফামারী

বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে নববধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

নিহত মোছা. মুক্তা। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে মোছা. মুক্তা (২৪) নামের এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে শহরের কাজিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় মুক্তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মুক্তা সৈয়দপুর শহরের কুন্দল এলাকার মৃত নান্নুর মেয়ে এবং কাজিরহাট এলাকার মোহাম্মদ রানার স্ত্রী। মুক্তা স্থানীয় একটি বিউটি পারলারে কাজ করতেন।

নববধূর মরদেহ উদ্ধারের সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দীন।

মুক্তার স্বজনেরা জানান, ১৭ দিন আগে রানার সঙ্গে মুক্তার বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকেই রানা স্ত্রী মুক্তার ওপর নির্যাতন শুরু করেন। ঘটনার আগের দিন রাতে ঘুমিয়ে পড়েন মুক্তা। পরের দিন সকালে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারে লোকজন। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মরদেহ উদ্ধারের ঘটনায় মুক্তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে দাবি করেন নিহতের ভাই মো. সাইদুল। তিনি বলেন, ‘আমার বোনের জামাই নেশাগ্রস্ত। আমার বোনকে মেরে ফেলা হয়েছে।’  

ওসি ফইম উদ্দীন বলেন, ‘আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শোয়ার ঘরের বিছানায় গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। সেখান থেকে মরদেহ উদ্ধার করা থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী রানাকে গ্রেপ্তার করা হয়েছ।’

ওসি ফইম উদ্দীন আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা স্ত্রী হত্যার বিষয় স্বীকার করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার জন্য প্রক্রিয়া চলছে।’

ডিমলায় ভাড়া বাসায় ইয়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩

তিন বছরেও চালু হয়নি ২১ কোটি টাকার মার্কেট

ডিমলায় সেতুর নিচের পানির প্রবাহ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতা

নীলফামারীতে বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

বিয়ের পরদিন মসজিদ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকে মামার মৃত্যু

ডিমলায় বড় বোনের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

দ্রুত বাড়ছে তিস্তার পানি, দুই জেলায় বন্যার শঙ্কা

ধাইজান নদীকে ‘খাল’ দেখিয়ে খনন: ৩৯ লাখ টাকা ব্যয়ের বৈধতা নিয়ে প্রশ্ন

সৈয়দপুর রেলওয়ে: নষ্ট হচ্ছে ১৫০ কোটি টাকার সম্পদ

সৈয়দপুরে সরকারি এক প্রাথমিক বিদ্যালয় থেকেই বৃত্তি পেল ৪০ জন