হোম > সারা দেশ > নীলফামারী

কিশোরগঞ্জে ভাতা ও কৃষিঋণ মেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভাতা ও কৃষিঋণ মেলা। ছবি: আজকের পত্রিকা

ষাটোর্ধ্ব আলতাফ উদ্দিন দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে ঘুরেও বয়স্ক ভাতার কার্ড পাননি। আজকে তিনি গিয়েছেন সমাজসেবা কার্যালয় আয়োজিত ভাতা ও কৃষিঋণ মেলায়। সেখানে আবেদন করে হবেন বয়স্ক ভাতার সুবিধাভোগী। আজ সোমবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে নীলফামারীর কিশোরগঞ্জের উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা কার্যালয়ের ভাতা ও কৃষিঋণ মেলা।

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান মেলার উদ্বোধন করেন। এ সময়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, একই স্থানে মিলছে সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা। কৃষিঋণ, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার আবেদন গ্রহণের পাশাপাশি বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ থাকায় সেবাপ্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

মেলায় নারী-পুরুষ সকাল থেকেই ভিড় করেন। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে কর্মকর্তারা ভাতার আবেদন গ্রহণ করে প্রক্রিয়া সম্পর্কে সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবার অংশ হিসেবে আগত ব্যক্তিদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

মেলায় সেবা নিতে আসা মনজিলা বেগম বলেন, ‘এক জায়গায় একাধিক সরকারি সেবা পাওয়ায় আমাদের সময় ও খরচ দুটিই সাশ্রয় হয়েছে। বিশেষ করে প্রবীণ, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর।’

আরও এক বৃদ্ধ খাদিজা বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরে ঘুরেছিলাম ইউনিয়নে পরিষদে, তবু আমার ভাতার কার্ড হয়নি। আজকে এখানে এসে ভাতার আবেদন করলাম। এখানে এসে সুবিধা পেয়ে আমরা খুশি।’

প্রতিবন্ধী নাসির উদ্দিনের বাবা রাজু ইসলাম বলেন, ‘আমার ছেলের প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলাম, সুবিধা পাইনি। এখানে এসে বিনা মূল্যে আবেদন করলাম।’

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘মেলায় সেবাগ্রহীতারা এসে আবেদন করছেন। আমরা সকল কাগজপত্র যাচাই-বাছাই করে আবেদন গ্রহণ করছি। সমাজসেবায় সেবা পেতে কোনো টাকাপয়সা লাগে না। আজকে বিভিন্ন এলাকা থেকে সুবিধা নিতে আসা সুবিধাভোগীদের সেবা দিতে আমরা কাজ করছি।’

অর্থ আত্মসাতের অভিযোগ, নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

সৈয়দপুরে রেলের ৭০ একর জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে: রেলপথমন্ত্রী

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কারের মান নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী

নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলা: কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

নীলফামারীতে চিকিৎসককে মারধরের ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আটক

সারের ডিলার নিয়োগে অনিয়নের অভিযোগ: ইউএনওর বিরুদ্ধে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

ঢাকায় হত্যার পর লাশ নীলফামারীতে এনে মাটিচাপার অভিযোগ

নীলফামারীর ডিমলা: বালু তোলায় ঝুঁকিতে তিস্তা বাঁধ

মাদক মামলার আসামিকে ছাড়াতে এসপি অফিস ঘেরাও, আটক ২০

সৈয়দপুর পৌরসভার বাজেট কমল প্রায় ৩০ কোটি টাকা