হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে ব্যবসায়ীদের সঙ্গে পৌর কর্মচারীদের সংঘর্ষ, আহত ৮

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

সৈয়দপুরে ব্যবসায়ীদের সঙ্গে পৌর কর্মচারীদের মারামারি। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পৌরসভার কর্মচারী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সৈয়দপুর শহরের পাঁচমাথাসংলগ্ন সোহেল রানা মোড় এলাকায় এ সংঘর্ষ হয়।

এ সময় উভয় পক্ষের অন্তত আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একই ঘটনায় সৈয়দপুর পৌরসভার সামনে বিক্ষোভ করেন পৌরসভার কর্মচারীরাও।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে পৌরসভার সড়কে অবৈধ দোকানপাট ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ সময় ব্যবসায়ীদের সঙ্গে পৌর কর্মীদের প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে স্থানীয় এক ব্যবসাপ্রতিষ্ঠানের চার কর্মচারী মো. মামুন, ওয়াসিম, সাগর ও রাসেল আহত হন।

অন্যদিকে, সংঘর্ষে পৌরসভার চার কর্মচারীও আহত হয়েছেন বলে দাবি করেছে পৌর কর্তৃপক্ষ। আহত ব্যক্তিরা হলেন মিঠু, শামীম, মাসুম ও রায়হান। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর ক্ষুব্ধ ব্যবসায়ীরা কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট। একই সময়ে পৌরসভার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন পৌরসভার কর্মচারীরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। পরে একাধিকবার মোবাইলে ফোন দিলেও সাড়া দেননি।

সংসদে জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলায় দুঃখপ্রকাশ জামায়াত এমপির

তিস্তা সেচ ক্যানেল প্রকল্প: নানা অনিয়মে সুফল মিলছে না, ক্ষোভ

সৈয়দপুরে আফাজ উদ্দিন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে দেশীয় পাখি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

বৃদ্ধা মাকে হত্যা করে ঘরে পুঁতে রাখার অভিযোগ, ছেলে পলাতক

দুলাভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে হামলার শিকার শ্যালক, হাসপাতালে মৃত্যু

নীলফামারীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার

নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, জরিমানা নামমাত্র

নীলফামারীতে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, বিক্রেতাদের কাছ থেকেও নেওয়া হচ্ছে চাঁদা