হোম > সারা দেশ > নীলফামারী

আগে পরিবেশ তৈরি, পরে নির্বাচন: শফিকুর রহমান

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি 

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আজ শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগে পরিবেশ তৈরি করতে হবে, তারপর নির্বাচন। আর এই পরিবেশ তৈরির জন্য সংস্কারের প্রশ্নগুলো উঠেছে। আমরা আশা করি, যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার করা যায়, তাহলে একটা ভালো নির্বাচন হবে। এখানে “যদি”র কোনো সুযোগ নেই।’

আজ শুক্রবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির এসব কথা বলেন। বিকেলে আয়োজিত জনসভায় যোগদানের জন্য রংপুরের উদ্দেশে যাত্রাকালে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

শফিকুর রহমান আরও বলেন, ‘সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে। সবার অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী সব সময়ই সহিংসতার বিরুদ্ধে। আমরা সব সময় “মব” পলিটিকসের ঘোর বিরোধী। এটা ১৯৭২ সাল থেকেই আমরা বলে আসছি। আমাদের মধ্যে কোনো মব নেই। দেখবেন, এ সমস্ত মবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক কোথাও জড়িত নেই।’

অর্থ আত্মসাতের অভিযোগ, নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

সৈয়দপুরে রেলের ৭০ একর জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে: রেলপথমন্ত্রী

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কারের মান নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী

নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলা: কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

নীলফামারীতে চিকিৎসককে মারধরের ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আটক

সারের ডিলার নিয়োগে অনিয়নের অভিযোগ: ইউএনওর বিরুদ্ধে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

ঢাকায় হত্যার পর লাশ নীলফামারীতে এনে মাটিচাপার অভিযোগ

নীলফামারীর ডিমলা: বালু তোলায় ঝুঁকিতে তিস্তা বাঁধ

মাদক মামলার আসামিকে ছাড়াতে এসপি অফিস ঘেরাও, আটক ২০

সৈয়দপুর পৌরসভার বাজেট কমল প্রায় ৩০ কোটি টাকা