হোম > সারা দেশ > নীলফামারী

বৌভাতের খাবার খেয়ে কনেপক্ষের ৭ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

অসুস্থ ৭ জনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে বৌভাতের খাবার খেয়ে শিশু ও নারীসহ অন্তত সাতজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁরা সবাই কনেপক্ষের স্বজন। খাবারে বিষক্রিয়ার কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকেরা।

গতকাল শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে শহরের হাতিখানা কবরস্থানের পশ্চিমে খ্রিষ্টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাবাব।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাতজন হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবপুর মাছুয়াপাড়ার লাল্টুর স্ত্রী বাবলি, নিরঞ্জনের স্ত্রী উজালী, হরিদের স্ত্রী সোনালী, হরিদাসের ছেলে আদি, ষষ্ঠী রায়ের ছেলে দিন কাটুন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দাগলাগঞ্জ এলাকার তৃপ্ত রায়ের ছেলে উজ্জ্বল এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার খুরশিদের ছেলে আলামিন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ওই এলাকার বাসিন্দা শুভর সঙ্গে কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার বাদলের মেয়ে গৌরীর বিয়ে হয়। শনিবার বর-কনেকে নিয়ে যেতে কনের বাড়ির আত্মীয়-স্বজন শুভর বাড়িতে আসেন। সেখানে বৌভাতের খাবার খাওয়ার পরপরই কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের একে একে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. শাবাব বলেন, ‘বমি ও প্রচণ্ড পেটব্যথা নিয়ে সাতজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণে তাঁরা অসুস্থ হয়েছেন। তাঁদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। সুস্থ হলে তাঁদের ছাড়পত্র দেওয়া হবে।’

সকালে হাসপাতালে সন্তান প্রসব, দুপুরেই এইচএসসি পরীক্ষায় বসল উম্মি

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

নীলফামারী: শিশু যত্নের নামে দুর্নীতি

সৈয়দপুরে দুই খাবার হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা

নীলফামারীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

কিশোরগঞ্জে প্রায় ২০ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল ধ্বংস, ৭০ হাজার টাকা অর্থদণ্ড

কিশোরগঞ্জে ভাতা ও কৃষিঋণ মেলা অনুষ্ঠিত

সৈয়দপুরে ঝোপ থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

ডোমারে স্লুইসগেট ধসে নদীগর্ভে বসতবাড়ি, বিপাকে কৃষকেরা

৯টির মধ্যে ৫টি স্টেশনই বন্ধ: রেলের ৭৫০ কোটির সম্পদে গোয়ালঘর-মাদকের আখড়া