নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে হ্যাপি মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার রণচন্ডী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হ্যাপি রণচন্ডী উত্তরপাড়া গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, হ্যাপি মনি খেলার সাথির সঙ্গে বাড়ি থেকে আধাকিলোমিটার দূরে পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় হ্যাপি মনি পুকুরে পড়ে যায়। অপর শিশুটি বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন ও এলাকাবাসী এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আব্দুল কুদ্দুস জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।