হোম > সারা দেশ > নীলফামারী

কিশোরগঞ্জে প্রায় ২০ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল ধ্বংস, ৭০ হাজার টাকা অর্থদণ্ড

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি 

কিশোরগঞ্জে প্রায় ২০ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ খাল ও জলাশয় থেকে বিপুল অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। আজ সোমবার বিকেলে উপজেলার চেংমারী সেতু সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জালগুলো ধ্বংস করা হয়। এ সময় দুই মালিককে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন রণচণ্ডী উত্তর বাফলা পশ্চিমপাড়া গ্রামের তাহেরের ছেলে সোলায়মান গণি ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে ইউনুছ আলী।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার রেজাউল বাবু জানান, চেংমারী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে জালের মালিক সোলায়মান গণিকে ৫০ হাজার টাকা ও ইউনুছ আলীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বলেন, বিপুল চায়না দুয়ারি জাল উদ্ধার করে দুইজনের ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে জালগুলো ধ্বংস করা হয়েছে। জীববৈচিত্র্য ও দেশীয় মাছ রক্ষায় চায়না দুয়ারি জাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

কিশোরগঞ্জে ভাতা ও কৃষিঋণ মেলা অনুষ্ঠিত

সৈয়দপুরে ঝোপ থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

ডোমারে স্লুইসগেট ধসে নদীগর্ভে বসতবাড়ি, বিপাকে কৃষকেরা

৯টির মধ্যে ৫টি স্টেশনই বন্ধ: রেলের ৭৫০ কোটির সম্পদে গোয়ালঘর-মাদকের আখড়া

জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ ৮ জন গ্রেপ্তার

৭ দিনের আগ্রাসনে তিস্তায় বিলীন ২০০ ভিটা

গোপনে নিয়োগ, অর্থ লেনদেনের কথা স্বীকার করলেন স্কুল কমিটির সভাপতি

ডিমলায় ভাড়া বাসায় ইয়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩

তিন বছরেও চালু হয়নি ২১ কোটি টাকার মার্কেট

ডিমলায় সেতুর নিচের পানির প্রবাহ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতা