হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি 

আব্দুর রশীদ লিমন শাহ। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর কিশোরগঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুর রশীদ লিমন শাহ (৩৬) নামের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৬ মে) সকালে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ইমাম রংপুরের তারাগঞ্জের রামপুরা কুর্শা এলাকার জিকরুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিমন প্রতিদিন সকালে শিশুদের মক্তবে পড়াতেন। আজ সকালে শিশুরা সেখানে পড়তে যায়। মক্তব ছুটি হলে ভুক্তভোগী শিশুকে রেখে অন্য সবাইকে বাড়ি পাঠিয়ে দেন লিমন। পরে শিশুটিকে যৌন নিপীড়ন করেন। এ সময় শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে লিমনকে আটক করেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ৯ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে আজ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।