হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহকে ‘লাল কার্ড’ দেখাল শিক্ষার্থীরা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

নেত্রকোনার দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করেছে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করেছে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এই লাল কার্ড প্রদর্শনী হয়।   

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারেক হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার প্রমুখ। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।  

অতিথিরা বাল্যবিবাহ ও মাদকের কুফল তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, সচেতনতাই পারে সমাজ থেকে এসব অনাচার চিরতরে মুছে দিতে। মাদক একটি পরিবার ও সমাজকে নিঃশেষ করে দেয়। কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। তরুণ প্রজন্মই একটি ইতিবাচক ও সুন্দর সমাজ গড়ার মূল কারিগর। এই ‘লাল কার্ড’ প্রদর্শন কেবল একটি কর্মসূচি নয়, এটি বাল্যবিবাহমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মামুন রনবীর।

নেত্রকোনায় পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার

মোহনগঞ্জে মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

সোমেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

নেত্রকোনার বড় বাজারে আগুন, দোকান ও বসতঘর পুড়ে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি

নেত্রকোনা শহরে পুড়ল দোকান-বসতঘর, কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাস্তায় কুকুরের ভয়ে বাড়িতে আশ্রয় নেওয়া শিশুকে ধর্ষণ, কারাগারে বৃদ্ধ

নেত্রকোনায় ভারতীয় মদসহ নারী ও কিশোর আটক

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া ধর্ষণ মামলায় গ্রেপ্তার

নেত্রকোনায় নিজ বাসা থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার