হোম > সারা দেশ > নেত্রকোণা

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে কিশোরীর মৃত্যু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে অরিশা (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে পৌরসভার ডাকুমারা এলাকার সোমেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।

অরিশা পৌর শহরের তেরীবাজার এলাকার রাজীব মৃধার মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ‘আজ সকালে পৌরসভার ডাকুমারা এলাকায় আত্মীয় বাড়িতে বেড়াতে যায় অরিশা। দুপুরের পর তিন বন্ধুর সঙ্গে সোমেশ্বরী নদীতে গোসল করতে নামে সে। গোসলের একপর্যায়ে নদীর চোরাবালির গর্তে পড়ে যায় তারা। এ সময় স্থানীয় এক যুবক নদীর পাড় থেকে তাদের দেখতে পেয়ে দ্রুত এগিয়ে আসে। তিন বন্ধুকে উদ্ধার করলেও ডুবে যায় অরিশা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে নদী থেকে অরিশাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নেত্রকোনায় স্কুলের সরঞ্জামাদি না কিনেই সাড়ে ৫ লাখ টাকা আত্মসাৎ

আটপাড়ায় মাদক সেবনের দায়ে দুজনকে কারাদণ্ড

ধর্ষণের পর ফাঁসিতে ঝোলানো অবস্থায় মিলল শিশুর মরদেহ

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে

আইনি লড়াইয়ে স্বপদে সেই চেয়ারম্যান, ইউএনও প্রত্যাহার

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অভিযানে হামলা, ডিবি পুলিশের ৬ সদস্য আহত

ফাঁকা বাড়িতে চোর: নিয়ে গেছে টাকা-স্বর্ণালংকার-ফ্রিজ, বাদ যায়নি থালা-বাসনও

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

এক ভোটের জন্য রেকর্ড করতে পারলেন না বাবর