হোম > সারা দেশ > নেত্রকোণা

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি

দণ্ডপ্রাপ্ত চার মাদকসেবী। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের সময় চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের নওহাল এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় মাদক সেবনরত অবস্থায় ওই চারজনকে আটক করা হয়।

পরে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মোহনগঞ্জ পৌরশহরের নওহাল গ্রামের মো. শমল মিয়া (২২), পশ্চিম টেংগাপাড়া এলাকার জাহেদুল ইসলাম জুয়েল (৩৩), দৌলতপুর এলাকার অনয় রায় (২০) এবং একই উপজেলার খুরশিমুল গ্রামের মো. ফারুক মিয়া (৩৫)।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে শমল মিয়াকে ১ মাস, জাহেদুল ইসলাম জুয়েলকে ১৫ দিন, অনয় রায়কে ১৫ দিন এবং মো. ফারুক মিয়াকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের অর্থদণ্ডও দেওয়া হয়।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার সকালে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।