হোম > সারা দেশ > নেত্রকোণা

চুরি করতে গিয়ে দরজার ফাঁকে আটকে যায় যুবকের গলা, পরদিন লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা শহরের একটি ঘরের দরজার ফাঁকে আটকে থাকা অবস্থায় মনির মিয়া (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলা শহরের চানপুর রোডে একটি পরিত্যক্ত ঘরের দরজা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত মনির মিয়া কলমাকান্দা শহরের পশ্চিম বাজার ড্রেইনপাড় এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুস সালামের ছেলে।

পুলিশ জানায়, মনির ভবঘুরের মতো জীবন যাপন করতেন। পুরাতন জিনিসপত্র কুড়িয়ে সেগুলো বিক্রি করে চলতেন। মাঝেমধ্যে ছোটখাটো চুরিও করতেন। পাশাপাশি নেশার অভ্যাসও ছিল মনিরের।

পুলিশের ধারণা, রাতে ঘরে চুরি করতে গিয়েছিলেন মনির। দরজার ফাঁক দিয়ে ঢোকার সময় গলা আটকে যায়। শক্ত দরজা ভেঙে আর বের হতে পারেননি। এভাবেই দীর্ঘ সময় আটকে থেকে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার রাত ১০টার দিকে পুরাতন যন্ত্রপাতি কুড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হন মনির মিয়া। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। এদিকে শহরের চানপুর রোডের যে বাড়ির দরজা থেকে মনিরের লাশ উদ্ধার করা হয়, ওই বাড়ির ভাড়াটিয়া সোমা রানী ঘরে তালা লাগিয়ে ২০ জানুয়ারি আটপাড়া উপজেলায় শুনই এলাকায় একটি বিয়েবাড়িতে রান্নার কাজে চলে যান। আজ মঙ্গলবার দুপুরে বাড়ি ফিরে এসে দেখেন পেছনের দরজার ফাঁকে আটকে আছে মনিরের লাশ। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দীক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে—চুরি করতেই ওই ঘরে ঢুকতে চেয়েছিলেন মনির। দরজায় ফাঁকে গলা আটকে দীর্ঘ সময় থাকার কারণে তাঁর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। এ ছাড়াও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের কৃষকদের সংঘর্ষ, আহত ২০

প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

শ্রমিক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, শোকজ

লাথি দেওয়ায় ৩ বছরের অঙ্কিতকে হত্যা করেন চাচি: পুলিশ

মোহনগঞ্জে মোটরসাইকেল স্ট্যান্ডে চাঁদার দাবিতে হামলা, আটক ১

নেত্রকোনায় যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ৪

নেত্রকোনায় শিশু তুবা হত্যা: এক মাসেও অধরা আসামি, মানববন্ধনে ক্ষোভ

নেত্রকোনায় সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ