হোম > সারা দেশ > নেত্রকোণা

কনের বাড়িতে বরের আগে উপস্থিত ইউএনও, বন্ধ হলো ২ বাল্যবিবাহ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

নেত্রকোনার দুর্গাপুরে বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের অভিযান। ছবি: আজকের পত্রিকা

দুই বাড়িতে চলছে বিয়ের প্রস্তুতি। আমন্ত্রিত অতিথিরা আসছেন। অপেক্ষা শুধু বরযাত্রীর। এর মধ্যেই খবর এল কনেদের বয়স ১৮ বছর হয়নি। এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ দুটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বনগাঁও ও নাগেরগাতি গ্রামে এই দুটি বিয়ে বন্ধ করা হয়। জন্মনিবন্ধনের তথ্য অনুযায়ী, নাগেরগাতি গ্রামের মেয়েটির বয়স ১৬ বছরের কাছাকাছি। অপরদিকে বনগাঁও গ্রামের মেয়েটির বয়স ১৭ বছর।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর জানান, বাল্যবিবাহের তথ্য পেয়ে তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় কনের বয়স ১৮ না হওয়ায় পরিবারের সদস্যদের বিয়ে না দেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে বনগাঁও গ্রামের কনের বাবাকে মুচলেকাসহ ৫০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে নাগেরগাতি গ্রামের কনের মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়, যাতে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেওয়া না হয়।

বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসার আহ্বান জানান ইউএনও।

নেত্রকোনায় স্কুলের সরঞ্জামাদি না কিনেই সাড়ে ৫ লাখ টাকা আত্মসাৎ

আটপাড়ায় মাদক সেবনের দায়ে দুজনকে কারাদণ্ড

ধর্ষণের পর ফাঁসিতে ঝোলানো অবস্থায় মিলল শিশুর মরদেহ

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে

আইনি লড়াইয়ে স্বপদে সেই চেয়ারম্যান, ইউএনও প্রত্যাহার

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অভিযানে হামলা, ডিবি পুলিশের ৬ সদস্য আহত

ফাঁকা বাড়িতে চোর: নিয়ে গেছে টাকা-স্বর্ণালংকার-ফ্রিজ, বাদ যায়নি থালা-বাসনও

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

এক ভোটের জন্য রেকর্ড করতে পারলেন না বাবর