হোম > সারা দেশ > নেত্রকোণা

নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশে শিশুর অর্ধগলিত লাশ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে নিখোঁজের তিন দিন পর শাহিন মিয়া (৩) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বাহাদুরপুর গ্রামে শিশুটির বাড়ি থেকে কিছু দূরে একটি গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। শাহিন মিয়া উপজেলার বাহাদুরপুর এলাকার মোছা ঝর্ণা আক্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু শাহিন ১৪ মার্চ বেলা ৩টার দিকে বাড়ির পাশের উঠানে খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে বাড়িতে না আসায় শিশুটির মা বাদী হয়ে বারহাট্টা থানায় একটি নিখোঁজের জিডি করেন। নিখোঁজের তিন দিন পর আজ সকালে এলাকাবাসী একটি গর্তে শিশুটির অর্ধগলিত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গর্ত থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

বারহাট্টা থানার ওসি নাজমুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ শিশুটির লাশটি উদ্ধার করে। শিশুটির পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কলমাকান্দায় ছড়ায় ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনায় অনলাইনে জুয়া খেলার সময় হাজির পুলিশ, যুবক আটক

বাবাকে দেখে ছুটে যাওয়ার সময় অটোরিকশার নিচে পড়ে প্রাণ গেল শিশুর

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

‘হুজুরদের লোভ বেড়ে গেছে’ বলায় মাথা ন্যাড়া করার অভিযোগ

ফেসবুকে দুই মাসের পরিচয়েই নাম-ধর্ম বদলে মোহনগঞ্জের লিজাকে বিয়ে চীনা যুবকের

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশু: মাদ্রাসাশিক্ষকের পর এবার নবজাতকের ডিএনএ সংগ্রহ

মোহনগঞ্জে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মৃত্যু

বিয়ের আসরে হাজির প্রেমিকা, বিয়ে পণ্ড হওয়ায় লজ্জায় বরের বাবার আত্মহত্যা

নেত্রকোনায় ভারতীয় চোরাই ৪৫টি মোটরসাইকেলের টায়ার জব্দ, অটোরিকশাচালক গ্রেপ্তার