নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদসহ নারী ও কিশোরকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে উপজেলার সীমান্তবর্তী কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দুর্গাপুর ইউনিয়নের বারমারী লক্ষ্মীপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে রাফি (১৩) এবং একই গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুন (৩৫)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণেরচর বাজার এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক নারী ও কিশোরকে তল্লাশি করে তাঁদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার মাদক ও আটক দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান ওসি।