হোম > সারা দেশ > নেত্রকোণা

রাস্তায় কুকুরের ভয়ে বাড়িতে আশ্রয় নেওয়া শিশুকে ধর্ষণ, কারাগারে বৃদ্ধ

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার বারহাট্টায় ১২ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কালী সাধন দত্ত (৭০) নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠানো হয়েছে। বারহাট্টা থানার ওসি চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বৃদ্ধকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আদালতে ভুক্তভোগী শিশুর জবানবন্দি গ্রহণ করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে ভুক্তভোগী শিশু এক বন্ধুর বাড়িতে খেলতে যায়। সেখান থেকে ফেরার পথে রাস্তায় কুকুর দেখে ভয় পেয়ে অভিযুক্ত কালী সাধন দত্তের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় কালী সাধন দত্ত শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে তার চিৎকার শুনে রাস্তা থেকে দুই কিশোর ছুটে যায়। তারা শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সে দাদির কাছে ঘটনার বর্ণনা দেয়।

এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত কালী সাধন দত্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। আজ সকালে ভুক্তভোগী শিশুর বাবার করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ওসি চম্পক দাম বলেন, দুপুরে অভিযুক্ত গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিকেলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নেত্রকোনায় ভারতীয় মদসহ নারী ও কিশোর আটক

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া ধর্ষণ মামলায় গ্রেপ্তার

নেত্রকোনায় নিজ বাসা থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হোমিওপ্যাথি ওষুধের আড়ালে মাদক মামলার পলাতক আসামির ‘রেকটিফায়েড স্পিরিটের’ কারবার

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

মহাদেও নদে বালু উত্তোলনের প্রতিযোগিতা, দুই নৌকার চাপায় প্রাণ গেল শ্রমিকের

পুলিশ দেখে দৌড়, খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু

মোহনগঞ্জে আগুনে পুড়ে ছাই দুই দোকান, ১২ লাখ টাকার ক্ষতি

ফুল সজ্জিত গাড়িতে পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায়

দুর্গাপুরে খাল খননের বকেয়া মজুরির দাবিতে ইউএনও কার্যালয় ঘেরাও শ্রমিকদের