হোম > সারা দেশ > নেত্রকোণা

শতভাগ পাসের সঙ্গে ১৮ জিপিএ-৫, জেলার শীর্ষে হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুল

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি 

কৃতিত্বপূর্ণ ফলাফলে শহীদ স্মৃতি বিদ্যপীঠের শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস। ছবি: আজকের পত্রিকা

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাশিল্পী প্রয়াত হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুল এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ এবারও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে। শতভাগ পাসের হারের দিক দিয়ে এবার জেলায় শীর্ষে রয়েছে এ বিদ্যালয়টি।

আজ সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, ১৮ জন জিপিএ-৫ সহ ৩৬ জন পরীক্ষার্থীই এবার এ বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতভাগ। এ নিয়ে টানা কয়েক বছর ধরে বিদ্যালয়টি শতভাগ পাসের হারের কৃতিত্ব ধরে রেখেছে। হুমায়ূন আহমেদের হাতে গড়া ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানটি লেখকের গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুরে মনোরম পরিবেশে অবস্থিত।

বিদ্যালয় সূত্র জানায়, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ৩৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৮ জন জিপিএ-৫ পায়। পাশাপাশি সব শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ পাশের হার শতভাগ। শতভাগ ফলাফলের দিক দিয়ে এবার জেলায় শীর্ষে রয়েছে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।

বিদ্যালয়টির জ্যেষ্ঠ শিক্ষক মাহবুব আলম জানান, কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য জেলা শিক্ষা কর্মকর্তার দপ্তর থেকে ফোন করে আমাদের অভিনন্দন জানিয়েছে। এ ছাড়া এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাসের দিক দিয়ে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ জেলার শীর্ষে রয়েছে বলেও জানানো হয়েছে।

এ প্রসঙ্গে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় এবারের এসএসসি পরীক্ষায়ও ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এর জন্য সবার কাছে কৃতজ্ঞ।’

মাদকাসক্ত যুবককে শিকলে বেঁধে তালাবদ্ধ রাখা হতো ঘরে, ঝুলন্ত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহকে ‘লাল কার্ড’ দেখাল শিক্ষার্থীরা

নেত্রকোনায় পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার

মোহনগঞ্জে মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

সোমেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

নেত্রকোনার বড় বাজারে আগুন, দোকান ও বসতঘর পুড়ে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি

নেত্রকোনা শহরে পুড়ল দোকান-বসতঘর, কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাস্তায় কুকুরের ভয়ে বাড়িতে আশ্রয় নেওয়া শিশুকে ধর্ষণ, কারাগারে বৃদ্ধ

নেত্রকোনায় ভারতীয় মদসহ নারী ও কিশোর আটক