হোম > সারা দেশ > নেত্রকোনা

বারহাট্টায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ২ নম্বর সাহতা ইউনিয়নের দক্ষিণ ডেমুড়া গ্রামের নদীর পার এলাকার নয়াবাড়িতে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া দুই শিশু হলো দক্ষিণ ডেমুড়া গ্রামের নদীর পারের নয়াবাড়ির জিল্লা মিয়ার ছেলে হাসান (৬) ও সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের রঙ্গু মিয়ার মেয়ে চাঁদ মনি (৭)। চাঁদ মনি সম্পর্কে হাসানের ফুপাতো বোন। চাঁদ মনি মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। 

এলাকাবাসী জানান, হাসান ও চাঁদ মনি মঙ্গলবার সকালে নদীতে গোসল করতে যায়। অনেকক্ষণ দুই শিশু গোসল করে না আসায় একপর্যায়ে পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান করে না পেয়ে বাড়ির লোকজন বসতঘরের পাশে বিশনাই নদীতে নেমে তাদের সন্ধান করেন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর নদী থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নেত্রকোনায় প্রায় ২২ লাখ টাকার মাদকসহ যুবক আটক

নেত্রকোনায় পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সাংবাদিক আলিফ হত্যা: সীমান্তের দুই গডফাদারের চক্ষুশূল

এনসিপির নবগঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

‘আমার ছেলের হত্যাকারীদের বিচার দেখে যেতে চাই’

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার আশিকুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাংবাদিক আলিফ হত্যা: আরও একজন গ্রেপ্তার

মা-বাবার পর এবার বিধবাকে মারধরের অভিযোগে বহিষ্কার যুবদল নেতা

সাংবাদিক আলিফ হত্যার রহস্য উদ্‌ঘাটনের কাছাকাছি পুলিশ: ডিআইজি জাহিদুল

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে