হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার, ‘মাদকসম্রাজ্ঞী’সহ আটক ৩

নেত্রকোনা প্রতিনিধি

হেরোইনসহ আটক মো. সাগর আহমদের, মো. মাসুদ মিয়া ও ললিতা আক্তার। ছবি: সংগৃহীত

নেত্রকোনায় প্রায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় কথিত ‘মাদকসম্রাজ্ঞী’ ললিতা আক্তারসহ (৪৫) তিনজনকে আটক করা হয়েছে।

আজ সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের চল্লিশা এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি দল।

অভিযানটিতে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানকালে ঢাকাগামী একটি বাসে যাত্রীবেশে থাকা রাজশাহীর মতিহার উপজেলার বাসিন্দা মো. সাগর আহমদের (৩৮) কাছ থেকে ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার গরুহাট্টা এলাকা থেকে মো. মাসুদ মিয়াকে (৪২) আটক করা হয়। এরপর তাঁদের দেওয়া তথ্যে বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ললিতা আক্তারকে আটক করা হয়। অভিযানে দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য প্রায় সাড়ে ১২ লাখ টাকা।

বাহিনীটির দাবি—ললিতা আক্তার মাদক চক্রটির মূল হোতা। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে।

এ ঘটনায় আজ সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে।

মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ঃ অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক

নেত্রকোনায় ৮ বছরের শিশুকে হাত-মুখ বেঁধে ধর্ষণচেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনায় লাশ দাফন শেষে ফেরার পথে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৪০

বিএনপি নেতা আজব আলীর ‘আজব’ কাণ্ড!

​নেত্রকোনায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা

দুর্গাপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় আরও দুজন আটক

কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন: নাহিদ ইসলাম

চুরি করা ট্রান্সফরমারের যন্ত্রাংশ আনতে গিয়ে আটক যুবক

চোরাই কম্বলবোঝাই পিকআপ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ১