হোম > সারা দেশ > নেত্রকোণা

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা সম্পর্কে খালাতো ও মামাতো ভাই-বোন।

দুই শিশু হচ্ছে উপজেলার কালিয়ান গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে শাহাদাৎ ওরফে চাঁদ (৭) এবং একই উপজেলার শিবপুর গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে তাসফিয়া আক্তার (৭)।   

স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আজ দুপুরের দিকে তিন শিশু বাড়ির পাশের পুকুরে যায়। একপর্যায়ে শাহাদাৎ ও তাসফিয়া পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা আরেক শিশু দ্রুত বাড়িতে গিয়ে খবর দিলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নেত্রকোনায় কোরবানির পশুর হাটের স্থান নির্ধারণ নিয়ে সংঘর্ষ

ডেপুটি স্পিকারের ঈদ উপহার পেল দুর্গাপুরের চার শহীদ পরিবার

কোটি টাকার কোকেনসহ গ্রেপ্তারের পর বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

নেত্রকোনায় নকল মোড়কে সয়াবিন তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনায় ইয়াবাসহ যুবদল নেতা আটক

মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে যুবক নিহত

মদনে চাল কেলেঙ্কারি: দুই কর্মকর্তা বদলি, বহাল তবিয়তে জেলা খাদ্যনিয়ন্ত্রক

নেত্রকোনায় পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি

নেত্রকোনায় চাঁদাবাজির মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

৪২ কেজি ধান নিয়ে ৪০ কেজির দাম, দুর্গাপুরে ৪ ব্যবসায়ীকে জরিমানা