হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

আজ সকাল ৯টায় দুর্গাপুরে ফুটবলপ্রেমীরা প্রতীকীভাবে মাদককে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন। ছবি: আজকের পত্রিকা

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে ফুটবলপ্রেমীদের নিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। রোববার সকাল ৯টায় দুর্গাপুর সাংবাদিক সমিতি কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে ফুটবলপ্রেমীরা শপথ গ্রহণের পাশাপাশি প্রতীকীভাবে মাদককে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহীনুর ইসলাম তালুকদার। তিনি বলেন, ‘ফুটবলে লাল কার্ড যেমন মাঠ থেকে বহিষ্কারের প্রতীক, তেমনি সমাজ থেকেও মাদককে চিরতরে বহিষ্কার করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক বিকাশই ঘটায় না, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলে। মাঠের এই লাল কার্ড যেন সবার মনে মাদকের বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধ গড়ে তোলে। পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ।’

এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, ‘মাদক একটি জাতিকে রুগ্‌ণ ও মেধাশূন্য করে দেয়। শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতাই পারে এই ব্যাধি দূর করতে। এ লক্ষ্যে আমরা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। আজ ফুটবলপ্রেমীদের মাধ্যমে প্রতীকীভাবে মাদককে লাল কার্ড দেখানো হয়েছে। সবাই সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুললে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।’

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বড় ভাইকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, দুই ভাই গ্রেপ্তার

নেত্রকোনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

নেত্রকোনার মগড়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে সন্তানকে ফিরে পেল পরিবার

নেত্রকোনার দুর্গাপুরে বন্য হাতির উপদ্রব ঠেকাতে সোলার স্ট্রিটলাইট

নেত্রকোনায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

সুপারিবাগানে ঢোকায় তিন ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বিয়ের বাড়ির কাজে ব্যস্ত সবাই, পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের