হোম > সারা দেশ > নেত্রকোণা

বুয়েটের মেধাতালিকায় নেত্রকোনার হাবিবুল্লাহ খান

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

বুয়েটের ভর্তি পরীক্ষার মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন নেত্রকোনার আটপাড়া উপজেলার হাবিবুল্লাহ খান। এই খবরে তাঁর পরিবার-পরিজনসহ আনন্দে ভাসছে উপজেলাবাসী।

এর আগে শিক্ষার্থী হাবিবুল্লাহ খান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভর্তি পরীক্ষার মেধাতালিকায় পঞ্চম, মেডিকেলে ভর্তির সুযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ ও এমআইএসটিতে ৩২তম স্থান দখল করেন।

এ ছাড়া ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকার নটর ডেম কলেজ থেকে ‘এ’ প্লাস পেয়ে ঢাকা বোর্ডের মেধাতালিকায় ২১তম স্থান দখল করেন। তিনি উপজেলার শুনই ইউনিয়নের গোয়াতলা গ্রামের আব্দুল আজিজ খানের নাতি এবং ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মান্নান খানের একমাত্র সন্তান। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নেত্রকোনায় কিশোরকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার

দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যা: আসামি অপূর্ব ১ দিনের রিমান্ডে

দুর্গাপুরে অরুণ-হেনা দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

ভোরে মুখোশধারীরা জানতে চাইল দুবাইপ্রবাসীর ঠিকানা, পরক্ষণেই গুলি

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

‘মা, কেঁদো না, বাবা আকাশের স্টার হয়ে গেছে’—নিহত আলিফের স্ত্রীকে মেয়ে

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা ও দুর্গাপুরে মানববন্ধন