হোম > সারা দেশ > নেত্রকোণা

তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার (৩) জুন সকালে নেত্রকোনার দুর্গাপুর বিজয়পুর সীমান্তের ১১৫২/এমপি পিলারের কাছে শূন্যরেখায় ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে এই হস্তান্তর কার্যক্রম করা হয়।

তিন বাংলাদেশি হলে ময়মনসিংহের ফুলবাড়ী থানার বিড়ালশাখ গ্রামের মৃত আকবর আলীর ছেলে ম. সিরাজ উদ্দিন (৩১), শেরপুরের ডোবারচর গ্রামের সুলতান মিয়ার মেয়ে সুমি আক্তার সিমা (২৫) ও পাবনার চটমোহর থানার মথুরাপুর বাজার এলাকার মুরাদ খন্দকারের মেয়ে মারুফা খাতুন (২৮)। গত ২ জুন তাঁরা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন।

বিজিবি জানায়, সকাল পৌনে ৯টার দিকে বিজিবি ও বিএসএফ দলের ফ্ল্যাগ মিটিং হয়। পরে বিএসএফ তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। মিটিং শেষে বিজিবি তাঁদের দুর্গাপুর থানায় নিয়ে যায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, পতাকা বৈঠকের পর হস্তান্তর কার্যক্রম শেষে দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করেন বিজিবি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

নেত্রকোনায় স্কুলের সরঞ্জামাদি না কিনেই সাড়ে ৫ লাখ টাকা আত্মসাৎ

আটপাড়ায় মাদক সেবনের দায়ে দুজনকে কারাদণ্ড

ধর্ষণের পর ফাঁসিতে ঝোলানো অবস্থায় মিলল শিশুর মরদেহ

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে

আইনি লড়াইয়ে স্বপদে সেই চেয়ারম্যান, ইউএনও প্রত্যাহার

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অভিযানে হামলা, ডিবি পুলিশের ৬ সদস্য আহত

ফাঁকা বাড়িতে চোর: নিয়ে গেছে টাকা-স্বর্ণালংকার-ফ্রিজ, বাদ যায়নি থালা-বাসনও

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

এক ভোটের জন্য রেকর্ড করতে পারলেন না বাবর